দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৯০০ পিস ইয়াবা, দুটি মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ অর্থসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কুড়িগ্রাম জেলা পুলিশ। এর আগে একই দিন দুপুরে নাগেশ্বরী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বদিজামালপুর (কানিপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, চামটারপাড় এলাকার মো. হেলাল উদ্দিন (৩৭) ও বিদ্যুৎপাড়া এলাকার মো. রাব্বি মিয়া (২৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানার একটি দল কানিপাড়ার একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় ৯০০ পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়। পরে দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাগেশ্বরী থানায় মামলা হয়েছে। জেলায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
যে আই